কোথায় আমার সোনা মানিক নাড়ি ছেঁড়া ধন? এখনো কি শেষ হয়নি কোটা আন্দোলন! কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, ফোন কলেও জানতে চায়নি কেমন আছি মা! কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি! আলোর মাঝেও আঁধার দেখছি নিজের চারিপাশ, বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ!