সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সেই প্রথম

সেই প্রথম দেখেছিলাম; একটি মেয়েকে যার চোখে ছিল মায়া; মুগ্ধ হয়ে যেত যে পেত তার ছায়া; তাকিয়ে থাকত গগন ভুলে গিয়ে হায়া।  সেই প্রথম কথা বলেছিলাম;  তার সাথে কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে; যেইটা কেউই রাখতে চাইত না স্মরণে; পুনরাবৃত্তি যায় না জীবনে, না মরণে;  আজও আছে সেই মেয়ে;  দুরালাপনির মাধ্যমে সংযুক্ত থেকে; সকল কাজ কর্মকে নিছক পাশে রেখে;  নিজের মুখে দুষ্ট মিষ্টি হাসির মায়া মেখে;  নির্বাক তাকিয়ে রই কেবল; শত কোলাহলের মাঝে নিজেকে একা করে;  কেউই নেই যে এনে দিবে তারে ধরে; ভরে রাখবে আমাকে তার মুগ্ধময় পরম আদরে! 

আম্বিয়া খাতুন মিয়া

আম্বিয়া খাতুন মিয়া; আকাশে ওড়ে ময়না টিয়া; দুটো পাখনা তাদের মেলে দিয়া; দেখতে যায় কার কার বিয়া! বউকে বিদায় দেয় কাদিয়া কাদিয়া! আম্বিয়া খাতুন মিয়া; শুনো এবার মনোযোগ দিয়া; নতুন বউ চলে গেছে পালকি চড়িয়া; নীড়ে ফিরে আসছে ময়না টিয়া; ঘুমিয়ে পড়ো এইবার ফোনটা বন্ধ করিয়া।