প্রিয় সুন্দরী, যেদিন প্রথম তোমার আর আমার দেখা হলো, তখন বুঝতে পারিনি যে তোমার আর আমার এই সাক্ষাত আস্তে আস্তে এতদূর পর্যন্ত আগাবে। আস্তে আস্তে আমাদের মধ্যে এমন একটা ইয়ে তৈরি হবে যে হয়তো সেটা দুইজনের জীবনে একটা স্মৃতি হয়ে দাঁড়াবে। জানো সুন্দরী। ওই প্রথম সাক্ষাতের পর অনেকটা "স্বাভাবিক" আর "অহরহ" একটা ঘটনা হিসেবে আমি নিজের স্মৃতির খাতায় লিখে ফেলেছিলাম। ভেবেছিলাম এমন তো হয়ই জীবনে চলার পথে। তারপর একদিন সন্ধ্যায় যখন তুমি আমাকে ফোন দিলে, আমার সম্পর্কে জিজ্ঞেস করলে, মিষ্টি কথায় আমার অবসাদের সময়টাকে কাটিয়ে দিলে, তখন ভাবতেও পারিনি ওই নিছক অহরহ ভেবে নেওয়া সাক্ষাত আর অহরহ হিসেবে নয় হয়তো কিছু একটাতে রূপ নিতে পারে। তারপর? সেই ফোনের আলাপ বাড়তেই থাকল। কুশল বিনিময়ের গণ্ডি পেরিয়ে আমাদের ফোনালাপ বেড়ে দাড়ালো একান্ত ব্যক্তিগত কিছু শেয়ার করার বিষয়। বাড়তে থাকলো ফোনালাপের সময়সীমা। জানো সুন্দরী? একদিন এই ফোনালাপ বেড়ে কতক্ষন পৌঁছেছিল আমাদের?? পুরো সাড়ে চার ঘণ্টা! হ্যাঁ, এতক্ষণ আমরা ফোনে গল্পঃ করেছিলাম। এইটা, ওইটা নানান বিষয় নিয়ে। জানো সুন্দরী? ওইদিনই তুমি আম...