সেই প্রথম দেখেছিলাম;
একটি মেয়েকে যার চোখে ছিল মায়া;
মুগ্ধ হয়ে যেত যে পেত তার ছায়া;
তাকিয়ে থাকত গগন ভুলে গিয়ে হায়া।
সেই প্রথম কথা বলেছিলাম;
তার সাথে কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে;
যেইটা কেউই রাখতে চাইত না স্মরণে;
পুনরাবৃত্তি যায় না জীবনে, না মরণে;
আজও আছে সেই মেয়ে;
দুরালাপনির মাধ্যমে সংযুক্ত থেকে;
সকল কাজ কর্মকে নিছক পাশে রেখে;
নিজের মুখে দুষ্ট মিষ্টি হাসির মায়া মেখে;
নির্বাক তাকিয়ে রই কেবল;
শত কোলাহলের মাঝে নিজেকে একা করে;
কেউই নেই যে এনে দিবে তারে ধরে;
ভরে রাখবে আমাকে তার মুগ্ধময় পরম আদরে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন