কিছু পুরুষ সত্যিই খুব ভালো হয়
যাদের ভালোবাসায় শান্তি থাকে, নিরাপত্তা থাকে।
সব পুরুষ অজুহাত দিয়ে চলে যায় না,
কিছু পুরুষ হাজার কষ্টের মধ্যেও
প্রিয় মানুষকে আঁকড়ে ধরে রাখে।
সব পুরুষ ঠকায় না!
কিছু পুরুষ নিজের কষ্ট ভুলে
ঠকে যাওয়া মেয়েটাকে আগলে রাখে।
সব পুরুষ জীবন এলোমেলো করে না!
কিছু পুরুষ অগোছালো জীবনটাকেও
ধীরে ধীরে সাজিয়ে তোলে।
সব পুরুষ খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে আসে না,
কিছু পুরুষ সুযোগ থাকলেও
নারীকে সম্মান দিয়ে পাশে সরে দাঁড়ায়।
সব পুরুষ দায়িত্বহীন নয়!
কিছু পুরুষ সংসার, স্ত্রী, সন্তান
সবকিছুর দায়িত্ব ভালোভাবে সামলায়।
সব পুরুষ সুযোগসন্ধানী নয়!
কিছু পুরুষ একলা মেয়েকে দেখে
দায়িত্ব নিয়ে নিরাপদে পৌঁছে দেয়।
সব পুরুষ জিততে চায় না!
কিছু পুরুষ নিজে হেরে গিয়ে প্রিয় মানুষটাকে জিতিয়ে দিতে ভালোবাসে।
পুরুষ হয়ে জন্মানোই পুরুষত্ব নয়!
সত্যিকারের পুরুষ তো সেই!
যে নারীকেও মানুষ মনে করে, সম্মান দেয়।
যে লালসা নয়, দায়িত্বের হাত বাড়ায়।
যে কথা নয়, কাজে ভালোবাসা প্রমাণ করে।
যে রাগ কমিয়ে বুঝতে শেখে,
আর কষ্ট বাড়িয়ে নয়, কমিয়ে দেয়।
সত্যিকারের পুরুষ তো সেই!
যে নিজের অহংকার সরিয়ে
প্রিয় মানুষটির চোখের জল মুছে দেয়।
যে ক্লান্ত শরীরেও পরিবারের জন্য হাসে,
আর প্রয়োজন হলে নিজের স্বপ্ন ভেঙে
স্ত্রীর স্বপ্নকে গড়তে সাহায্য করে।
সত্যিকারের পুরুষ তো সেই!
যে সুযোগ পেলেও খারাপ পথে হাঁটে না,
বরং নিরাপত্তার দেয়াল হয়ে পাশে দাঁড়ায়।
যে সম্পর্ক ভাঙার অজুহাত খোঁজে না,
বরং যে কোনো ঝড়েই পাশে থেকে যায়।
সত্যিকারের পুরুষ তো সেই!
যে ভালোবাসাকে মূল্য দেয়,
যে মানুষকে মানুষ হিসেবে দেখে,
আর যে সম্পর্ককে দায়িত্ব বলে মানে।
সত্যিকারের পুরুষ তো সেই!
যে সহধর্মিণী নারীকে সম্মান দেয়,
যে প্রেমে প্রতিশ্রুতির মান রাখে,
যে কঠিন সময়েও সম্পর্ক ছাড়ে না।
সত্যিকারের পুরুষ তো সেই!
যে সম্পর্ককে দায়িত্ব বলে মানে।
যে কৈশোর কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত তার প্রিয় মানুষটার পাশে থাকে,যত্ন করে আগলে রাখে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন