মনটা আমার পিপাসার্ত,
একটুকু আনন্দময় পরিবেশ চাই।
আনন্দে মাতবার মত,
কোনোই কি পরিবেশ নাই?
একটু আনন্দের স্পর্শ,
লাগলে যেন মনটা মাতে।
সেই স্পর্শের অনুভূতি,
মলিন হয়ে যায় না যাতে।
সেই স্পর্শের অনুভূতি,
অল্প একটুই হোক না কেন!
সেই অনুভূতিতেই আমি,
সুখ লাভ করতে পারি যেন।
আপনারা বোধ হয় অনেকেই,
আমাকে প্রখ্যাত বিখ্যাত কবি ভাববেন।
আমি বলব এইখানে,
কবি? বলব আপনি ভুলই করবেন।
কবিতা লেখার শখ,
চেপেছিল সেই ছোটবেলায় আমার।
সেই কবিতার ভুবনে,
প্রবেশ করবার ইচ্ছে হলো আবার।
আমি জানি এই কবিতা আমাকে,
দিবেনা কোনো অস্তিত্বের দেখা।
তবুও আমি আমার মত করে,
চালিয়েই যাবো এমন কবিতা লেখা।
কারণ, আমি লিখি,
শুধুমাত্র লিখিবার ই উদ্দেশ্যে।
লেখা ছাড়া যে থাকেনা কিছু,
আমার কবিতার পংক্তির শেষে।
(রচনাকাল: আগষ্ট ২০০৮)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন