ওগো অহ সুন্দরী,
তোমার পায়ে পড়ি।
তোমার হাতটা একটু ধরি?
পরণে কাতান শাড়ি!
কোথায় তোমার বাড়ি?
যাব করে গাড়ি..
লাগছে মহীয়সী নারী
কথা বলো তাড়াতাড়ি।
নইলে নেবো আড়ি,
বলবে না হচ্ছে বাড়াবাড়ি।
দেবেনা কিন্তু ঝাড়ি!
আনবো মাটির হাড়ি
ভাঙবো সেটা দিয়ে বাড়ি
করে ফেলবো ঝুরঝুড়ি।
হয়ে যাবে কানা বুড়ি;
ডাকবো তোমায় থুরথুরি
এইযে মডেল সুন্দরী;
এইবার শুরু করি?
উত্তর দাও তাড়াতাড়ি
নইলে এসে পড়বো তোমার বাড়ি।
কামিয়ে মোছ আর দাড়ি
করব না একটুও দেরি।
ভাড়া করে আনব গাড়ি
দেবো সুদূর পাড়ি।
খাবো পরোটা দিয়ে ভুঁড়ি
স্বাদে জমবে মন জুড়ি।
এইযে প্রিয় সুন্দরী
করছো কেন দেরি?
নেবো নাকি এবার আড়ি?
উত্তর চাইছি তাড়াতাড়ি।
করছি নাকো বাড়াবাড়ি;
দিতে পারবে না কিন্তু ঝাড়ি।
তোমার পায়ে পড়ি,
চলো কোথাও দেখা করি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন