প্রতিনিয়ত প্রতিহিংসা ঘুরপাক করে মনের গভীরে
আসে প্রত্যাশার সংঘাত, অপ্রাপ্তির বেদনা
আজ যা চাই, কাল তা ভালো লাগেনা
অন্যদের সম্মান, বিত্ত, কষ্ট দিয়ে ফেরে আমাকে
এভাবে কাটছিল আমার কাল দিনে দিনে।
কিন্তু হঠাৎ করে একদিন কি যেন মনে হলো
আমি যে না চাইতেই অনেক কিছু পেয়েছি
নিঃশব্দে নীরবে, আমাকে কে যেন সবকিছু দিয়ে দেয় প্রতিনিয়ত
যা আমি কখনো ভাবিনি
এমনকি যা আমি কখনো কল্পনাও করিনি।
মনে হয়, আমার প্রভু আমাকে দিচ্ছে ভরে
শুধুমাত্র আমাকে ভালবেসে
বিনিময়ে কিছুই চাইনি প্রভু আমার কাছে
সবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি
আমাকে পাল্টাতেই হবে
একমাত্র আমার প্রভুর জন্যে
একমাত্র আমার মাবুদের জন্যে
যেভাবে তিনি চান, ঠিক সেভাবে।
যেভাবে তিনি চান, ঠিক সেভাবে।
আমি যা কিছু করি অথবা যা কিছু ভাবী
আমার সব মুহূর্তের ভালোবাসা বা ঘৃণা
আমার যা কিছু আছে বিত্ত বা সম্মান ও শরীরের শেষ শক্তিটুকু
একমাত্র নিবেদিত হোক
তোমার জন্যে
শুধুমাত্র তোমারই জন্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন