পুরুষ শুধু রূপে নয়, খোঁজে এক গভীর ঠিকানা,
চোখের ভাষা বুঝে নেবে, এমন এক আপন জানা।
হাসির আড়ালে লুকানো ক্লান্তি যে পড়তে পারে,
নীরবতার শব্দ শুনে পাশে এসে দাঁড়ায় ধীরে।
সে চায়না শুধু ভালোবাসার উচ্চারণ মুখে,
চায় অনুভব, অদৃশ্য স্পর্শ, ভরসা থাকুক বুকে।
ঝড়ের রাতে যে হাত ছেড়ে দেবে না কোনদিন,
অভিমান ভাঙাবে নিজেই, বাঁধবে হৃদয় ঋন।
পুরুষ আসলে মনই চায়, শান্ত এক আশ্রয়,
যেখানে ভালোবাসা থাকে, শব্দহীন নির্ভয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন